কৃষি পণ্য রফতানিতে ভর্তুকি কমাতে সম্মত ডব্লিউটিও

বিজনেস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৫, ১৫:২৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৬:০৩
image

noname দীর্ঘ আলোচনার পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যভুক্ত দেশগুলো কৃষি পণ্য রফতানিতে ভর্তুকি কমাতে সম্মত হয়েছে। তবে বেশকিছু বাণিজ্যিক বাধা সম্পর্কে কোনো সমাধানে পৌঁছতে পারেনি সদস্যদেশগুলো।

কেনিয়ার রাজধানীর নাইরোবিতে ডব্লিউটিও’র ৫ দিনব্যাপী সম্মেলনের শেষ অংশে  সদস্যভুক্ত দেশগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।

সম্মেলনের শেষ অধিবেশনে গত শনিবার ডব্লিউটিওর প্রধান রবার্তো আজেভেদো বলেন, এটি একটি অসাধারণ সিদ্ধান্ত। রফতানি বাণিজ্যের প্রতিযোগিতা আরও বেশি সুষম ও স্বচ্ছ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ইউরোপীয়ান কমিশন বলছে, বাণিজ্যে আরও স্বচ্ছতা আনতে এটি অনেক ভালো সিদ্ধান্ত। পাশাপাশি, এতদিন এ সিদ্ধান্তটি চূড়ান্ত হওয়ার বিষয়ে যারা সন্দিহান ছিলেন, এটি তাদের সন্দেহও দূর করবে।

এ সম্মতির ফলে ধনী দেশগুলো তাদের রফতানি করা কৃষি পণ্যে ভর্তুকি কমাবে। তবে, উন্নয়নশীল এ ভর্তুকি কমাতে ২০১৮ সাল অবধি সময় চেয়েছে।কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমিনা মোহাম্মদ বলেন, এ নতুন সিদ্ধান্তের ফলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিভাজন কমানো সম্ভব।

ডব্লিউটিও’র মতে, এ সিদ্ধান্তের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর কৃষকদের মধ্যকার প্রতিযোগিতা আরও স্বচ্ছ হবে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, এ জন্য আরও বেশ কিছু বাণিজ্য বাধা দূর করতে হবে। সূত্র: বিবিসি।

/এফএইচ/

 

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের