আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ২৩:০৫আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২৩:০৭

বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পুনর্গঠনের সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণ পুনর্গঠনে আগের চেয়ে দ্বিগুণ সময় বেশি পাবেন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপিরা। রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, বিদ্যমান কোভিড-১৯ বাস্তবতায় আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে গ্রাহকের আর্থিক সঙ্গতি বিশ্লেষণ করে স্বীয় বিবেচনায় পুনর্গঠনের সিদ্ধান্তে উপনীত হতে পারে, সে লক্ষ্যে ঋণ/লিজ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারবে। পূর্বে এই সময় সীমা ছিল ২৫ শতাংশ।
চলমান সংকট বিবেচনায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসি) দাবির পরিপ্রেক্ষিতে এ মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ৩০ জুন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে ঋণ পুনর্গঠনের সময় বাড়ানোর প্রস্তাব দেয় বিএলএফসি। তখন কেন্দ্রীয় ব্যাংক ৫০ শতাংশ সময় বাড়ানো সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিল। ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে রবিবার সময় বাড়িয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী