করোনায় মারা গেলেন ইসলামি ব্যাংকিংয়ের পথিকৃত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৮:১৯আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২২:৩১

এম আজিজুল হক বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা যে কজনের হাত দিয়ে শুরু হয়েছিল এম আজিজুল হক ছিলেন তাদের মধ্যে অন্যতম। মহামারি করোনায় আক্রান্ত হয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। সর্বশেষ তিনি বেসরকারি পূবালী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকায় তার কোনও জানাজা হবে না। তার লাশ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার নামাজের পর দাফন করা হবে।

এম আজিজুল হক বাংলাদেশে ইসলামী ব্যাংকিং খাতের অন্যতম পথিকৃত হিসেবে পরিচিত ছিলেন। সুদীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার ১৯৫৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে পাকিস্তানের হাবিব ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অব ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ প্রবর্তিত মর্যাদাপূর্ণ ‘অ্যানুয়াল ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

আজিজুল হক ২০১৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন।

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের