ব্যাংকের এমডি-পরিচালকদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৭:৪৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৭:৪৫

এখন থেকে প্রতিবছর সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি),পরিচালক ও তার নিচের দুই স্তরের কর্মকর্তাদের সব ধরনের সম্পদের বিবরণী নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দিতে হবে। একইসঙ্গে  এমডি, পরিচালক ও  দুই স্তরের কর্মকর্তাদের পারিবারিক ব্যবসার তথ্যও দিতে হবে। এসব তথ্য সংশ্লিষ্ট বাংককে সংরক্ষণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবারের (২১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার শুক্রবার (২২ জানুয়ারি) জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান ও এমডি বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৮ ধারার উপধারা (২)- এ বর্ণিত বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। এই ধারার বিধান পরিপালনের লক্ষ্যে প্রত্যেক ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার নিম্নতর দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের নিজ নিজ বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প এবং অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণী প্রতি বছরের শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণীও জমা দিতে হবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে