ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকার বেশি

০৫ জানুয়ারি ২০১৬, ১৫:২৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:২৮
image

ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকার বেশি ডিএসইতে মঙ্গলবার সবগুলো মূল্য সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে ৩৮ দশমিক ৩২ শতাংশ। ফলে লেনদেন ছাড়ায় ৬০০ কোটি টাকার ঘর।
অপর বাজার সিএসইতে সবগুলো মূল্য সূচকের সঙ্গে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন বেড়েছে ৩২ দশমিক ১৫ শতাংশ।
এ ছাড়া, ডিএসইতে দুই শতাধিক এবং সিএসইতে দেড় শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ডিএসইএক্স সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৮ পয়েন্টে। আর ৭ পয়েন্ট বেড়ে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭৬৪ পয়েন্টে।
এ দিন ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৫৮ লাখ টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ৬০৮ কোটি ৪৭ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো, ইফাদ অটোজ, বেক্সিমকো ফার্মা, কেডিএস অ্যাক্সেসরিজ, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, সামিট পাওয়ার এবং সামিট পোর্ট অ্যালায়েন্স।

সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৫ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১১ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ৫৭ এবং সিএসই৩০ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

এ দিন সিএসইতে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৬৩ লাখ টাকা। এ দিন বাজারে ৩৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৯৫ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো বেক্সিমকো, সামিট পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কেডিএস অ্যাক্সেসরিজ।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম