শ্রমিকদের ৩ দিনের বেশি ছুটি না দিতে মালিকদের বিজিএমইএ’র অনুরোধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ১৪:০৭আপডেট : ০৯ মে ২০২১, ১৪:০৭

পোশাক কারখানার শ্রমিকদের তিন দিনের বেশি ছুটি না দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

শনিবার (৮ মে) এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার চলমান বিধি-নিষেধের মেয়াদ আগামী ১৬মে পর্যন্ত বাড়িয়েছে। সরকার ঘোষণা দিয়েছে ঈদুল ফিতরের ছুটির সময় সরকারি ও বেসরকারি কর্মচারীরা যার যার কর্মস্থলে অবস্থান করবেন। সব প্রতিষ্ঠানকে তিন দিনের বেশি ছুটি না দেওয়ার অনুরোধ করেছে।

তিনি বলেন, ‘আমি আমাদের পোশাক শিল্পের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠানগুলোকে বলছি, তারা যেন শ্রমিকদের তিন দিনের বেশি ছুটি না দেন। আমাদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে করোনার সংক্রমণ যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

তিনি আরও বলেন,  ‘দেখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় নিজেকে সুস্থ রাখতে হবে এবং সরকারের নির্দেশনাবলী কঠোরভাবে মেনে চলতে হবে।’

/জিএম/এসটি/
সম্পর্কিত
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’
স্বামী ও ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগ নারী উদ্যোক্তার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী