প্রণোদনার ঋণ পরিশোধে আরও সময় চান গার্মেন্টস মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৮:৪৭আপডেট : ১২ মে ২০২১, ১৮:৪৭

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রদত্ত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য দুই বছরে ১৮টি কিস্তির পরিবর্তে তিন বছরে ৩০টি কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধের সুযোগ চান তিনি।

বুধবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি  সরকারের কাছে এই অনুরোধ জানান।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, ‘করোনার কারণে বর্তমানে কারখানাগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে লিপ্ত রয়েছে।’ এ অবস্থায় তিনি তৈরি পোশাক শিল্পের জন্য রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করার দাবি করেন। তা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখার প্রস্তাব করেন।

ফারুক হাসান তৈরি পোশাক শিল্পের করপোরেট ট্যাক্স হার ১২ শতাংশ এবং গ্রিন কারখানার জন্য ১০ শতাংশ আগামী পাঁচ বছরের জন্য অপরিবর্তিত রাখার অনুরোধ করেন। তিনি নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০%  কমিয়ে শূন্য শতাংশ নির্ধারণ করারও দাবি জানান। এছাড়া অপ্রচলিত ও নতুন বাজারের রফতানি ধরে রাখতে প্রণোদনার হার ৪ শতাংশ থেকে ৫ শতাংশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের