বুধবার এফবিসিসিআই’র সভাপতির দায়িত্ব নিচ্ছেন জসিম উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ২৩:০৪আপডেট : ১৮ মে ২০২১, ২৩:০৪

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নতুন সভাপতি হিসেবে  বুধবার (১৯ মে) দায়িত্ব নিচ্ছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তার নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবে। আগামীকাল বিদায়ী সভাপতি শেখ ফজলে ফাহিম নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব অর্পণ করবেন বলে জানিয়েছে এফবিসিসিআই।

এর আগে গত ১২ মে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই’র নির্বাচন বোর্ড সংগঠনটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভপতি ও পরিচালক পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

এফবিসিসিআই পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সহসভাপতি, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এছাড়াও সংগঠনটির অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন সহসভাপতি নির্বাচিত হন। 

অ্যাসোসিয়েশন গ্রুপের তিন সহসভাপতি হলেন— ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এ মোমেন, এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও বারভিডা’র সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন ও মুদ্রণশিল্পের শীর্ষ উদ্যোক্তা আমিন হেলালী। চেম্বার গ্রুপের তিন সহসভাপতি হলেন— ময়মনসিংহ চেম্বারের সভাপতি ও সড়ক পরিবহন সমিতির সহসভাপতি এবং রয়েল টিউলিপ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামিম, মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও পোশাকশিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক