সিগারেট, বিড়ি, জর্দা ও গুলে শুল্ক-কর বাড়ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৮:১০আপডেট : ০৩ জুন ২০২১, ১৮:১০

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক কর অপরিবর্তিত থাকায় বাড়ছে না দেশীয়ভাবে উৎপাদিত সিগারেট, বিড়ির, জর্দা, গুলের দাম। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে শুল্ক-কর অপরিবর্তিত রাখার প্রস্তাব করেন। ফলে এসব পণ্যের দাম অপরিবর্তিত থাকতে পারে। তবে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরণের তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতাকে তার ব্যবসা হতে অর্জিত আয়ের ২.৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।

বৃহস্পতিবার (৩ জনু) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থাপন করা প্রস্তাবিত বাজেট অনুযায়ী বর্তমান অর্থবছরে দেশীয়ভাবে তৈরি সিগারেট, বিড়ি জর্দা, গুলের ওপর ৪৫ শতাংশ কর রয়েছে। বর্তমান অর্থবছরেও সেই একই পরিমাণ কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে করে এসব পণ্যের দাম অপরিবর্তিত থাকবে।

প্রস্তাবিত বাজেটে সিগারেট বাজারের প্রায় ৭২ শতাংশ দখলে থাকা নিম্নস্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখার ফলে প্রস্তাবিত বাজেট কার্যকর হলে সিগারেটের প্রকৃতমূল্য হ্রাস পাবে এবং তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী ধূমপানে উৎসাহিত হবে। একইসঙ্গে বিড়ি এবং বহুল ব্যবহৃত জর্দা-গুলের দাম ও শুল্ক অপরিবর্তিত রাখায় নিম্ন আয়ের মানুষ বিশেষত নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের