স্বর্ণ ব্যবসায়ীরা দেড় শতাংশ হারে ভ্যাট দিতে চান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ২০:১৫আপডেট : ০৯ জুন ২০২১, ২০:১৭

স্বর্ণ বিক্রিতে দেড় শতাংশ হারে ভ্যাট অথবা শুধু গয়নার মজুরির উপর ১৫% ভ্যাট দিতে চান ব্যবসায়ীরা।

গত ৬ জুন অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানায় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জুয়েলারি একটি প্রাচীন সম্ভাবনাময় ও স্পর্শকাতর শিল্প হওয়া সত্ত্বেও ২০২১-২২ অর্থবছরের বাজেটে এই শিল্পকে রক্ষার কোনও দিক নির্দেশনা নেই। জুয়েলারি শিল্পের বিকাশের লক্ষ্যে সংগঠনটি অর্থমন্ত্রীর কাছে দুটি প্রস্তাবনা দিয়েছে। সংগঠনটি জানায়, স্বর্ণ মূল্যবান ধাতু বলে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বড় অঙ্কের অর্থে পরিণত হয়। ফলে এদেশের স্বল্প-মধ্যম আয়ের গ্রাহকরা ভ্যাট প্রদানে অনীহা প্রকাশ করছেন। একইভাবে উচ্চবিত্ত গ্রাহকেরা উচ্চহারের ঘাটকে প্রত্যাখ্যান করে পর্যটক সুবিধা গ্রহণ করে গয়না ক্রয় করছেন।

সংগঠনটি বলছে,  বিশ্বব্যাপী হ্যান্ড মেইড জুয়েলারি তৈরিতে এদেশের কারিগররা শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও অতিরিক্ত ভ্যাটের কারণে একদিকে যেমন দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, তেমনিভাবে দেশীয় দোকানগুলো দিনদিন ক্রেতাশূন্য হয়ে যাচ্ছে। আর সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এ অবস্থায় বিশ্বের অন্যান্য দেশের মতো জুয়েলারি খাতে সর্বমোট দেড় শতাংশ হারে ভ্যাট অথবা শুধু গয়নার মজুরির উপর ১৫% ভ্যাট আরোপ করা হলে সংশ্লিষ্টরা রক্ষা পাবে।

জুয়েলারি সমিতি চিঠিতে আরও বলেছে, আমদানিকৃত গোল্ড বার (স্বর্ণ অলংকার তৈরীর কাঁচামাল) এদেশের জুয়েলার্সরা ৬.৩  ফরম পূরণের মাধ্যমে ৫% ভ্যাট দিয়ে ডিলারদের কাছ থেকে স্বর্ণ কেনে। পরবর্তীতে ক্রেতা সাধারণের কাছ থেকে বিক্রয় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আহরণ করে সরকারি কোষাগারে জমা দেয়। কিন্তু জুয়েলার্সরা ক্রয়কৃত গোল্ডবারের উপকরণ কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বস্তুত এর ফলে জুয়েলারি খাতে ১০ শতাংশ ভ্যাট বিদ্যমান। যা টাকার অঙ্কে অত্যন্ত বেশি।

চিঠিতে ২০২১-২২ অর্থবছরের বাজেটে উল্লেখিত প্রস্তাবনাসমূহ বিবেচনা করার অনুরোধ জানানো হয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম