যা বলার সব কমিটিকে বলেছি: এস কে সুর চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৬:১১আপডেট : ২২ জুন ২০২১, ১৬:১১

নিজের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা দাবি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেছেন, আমার যা বলার ছিল, তা সব তদন্ত (ফ্যাক্ট ফাইন্ডিং) কমিটিকে বলেছি। মঙ্গলবার (২২ জুন) আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি ধরতে গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে তিনি এ কথা বলেন। এর পর পরই আর  কোনও কথা না বলে দ্রুত গাড়িতে উঠে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় মিনি কনফারেন্স-১ এ বেলা ১১টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্ত কমিটি। আদালতের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক।

এ কমিটির প্রধান ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান। কমিটিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ছাড়াও রয়েছেন সাবেক বিচারক ও আমলারা। আগামী মাসে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে গভর্নরের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) আর্থিক অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। বিআইএফসির পাশাপাশি অন্য আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের ঘটনাও খতিয়ে দেখছে কমিটি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার