কারখানা খোলা রাখা নিয়ে যা বললেন বিজিএমইএ’র সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৯:০৮ আপডেট : ২২ জুন ২০২১, ১৯:১১

বর্তমান পরিস্থিতিতে করোনার ভয়াবহতা উপলব্ধি করে কারখানাগুলোকে আরও কঠোরভাবে মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার (২২ জুন ) এক ভিডিও বার্তায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ কথা জানান।

তিনি বলেন, ‘কারখানাগুলো যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, তা বিজিএমইএ থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।  বেশিরভাগ ক্ষেত্রে আমরা সন্তোষজনক ফলাফলও পাচ্ছি। তারপরও  বর্তমান পরিস্থিতিতে করোনার ভয়াবহতা উপলব্ধি করে কারখানাগুলোকে আরও কঠোরভাবে মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি উল্লেখ করেন, এক্ষেত্রে সরকার যদি স্বাস্থ্য সংক্রান্ত  কোনও গাইডলাইন দেয়, সেটি মেনে আমরা কারখানা চালু রাখবো।

ফারুক হাসান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ সাতটি জেলার লকডাউন আরোপ করেছে। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থে সরকার একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে আমরা এও মনে করি, অর্থনীতির স্বার্থে তৈরি পোশাক খাতকে এই লকডাউনের  আওতামুক্ত রাখা হয়েছে।’

ফারুক হাসান বলেন, ‘আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, আইএলও ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শের আলোকে বিজিএমইএ সদস্যভুক্ত কারখানাগুলোর জন্য স্বাস্থ্যবিধির প্রটোকল প্রণয়ন করেছে। কারখানাগুলো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে। কারখানা গুলো যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, তা বিজিএমইএ থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা সন্তোষজনক ফলাফল পাচ্ছি।’ গার্মেন্টস শ্রমিকদের করোনা আক্রান্তের হার প্রায় শূন্যের কোঠায় বলেও জানান তিনি।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
দেশের অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: রাষ্ট্রপতি
বাটেক্সপো দিয়ে বিশ্ববাজারে পোশাকের নতুন ব্র্যান্ডিং, গ্যাস-কর-বন্ডে বিজিএমইএর একগুচ্ছ দাবি
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!