সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ১৮:৫০আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৮:৫১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (২৭ জুলাই) ব্যাংকগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বিএফআইইউ।

বুধবার (২৮ জুলাই) বিএফআইইউ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত মাসে (জুন) সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করতে দুদককে আদেশ দিয়েছিলেন আদালত।

বিএফআইইউর চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সব তথ্য পাঠাতে বলা হয়েছে। 

চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, বাবা-মার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

এর আগে জুন মাসে আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করেছিল। সে সময় সাঈদ খোকন অভিযোগ করেছিলেন, দুর্নীতি দমন কমিশনের এরকম কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। 

/জিএম/এমআর/
সম্পর্কিত
সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
স্ত্রী-মাসহ সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ, জব্দ বাড়ি
মা-স্ত্রীসহ সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি আরব 
আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি আরব 
চা খেয়ে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
চা খেয়ে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
পাম্পে গ্যাসের চাপ কম, বিপাকে চালকেরা
পাম্পে গ্যাসের চাপ কম, বিপাকে চালকেরা
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই