রাজপথে সব ষড়যন্ত্র মোকাবিলা করবো: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুলাই ২০২৪, ১৮:৪৮আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৮:৪৮

কোটা সংস্কার আন্দোলনের নামে অশুভ অপশক্তির চলমান নৈরাজ্য প্রতিহত করতে পুরান ঢাকার বঙ্গবাজারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (১৭ জুলাই) দিনব্যাপী এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। কর্মসূচিতে আওয়ামী লীগের তৃণমূলের হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা দলীয় স্লোগান দেন এবং কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে তা প্রতিহতের ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচিতে সাঈদ খোকন বলেন, বিএনপি-জামাত অপশক্তি কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি, প্রেরণা-চেতনার উৎস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে, অগ্নিসংযোগ-ভাঙচুরসহ মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগের কর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নির্দেশে আমরা রাজপথে থেকে সব ষড়যন্ত্রের মোকাবিলা করবো ইনশাআল্লাহ।

স্বাধীনতাবিরোধীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির সাবেক এই মেয়র বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা স্বাধীনতাবিরোধী স্লোগান দিয়ে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হতে দেবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এএইচএস/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের