করোনা চিকিৎসার ক্যাপসুল নিয়ে এলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ২০:১৫আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০:৪২

করোনা চিকিৎসায় বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ ‘মোলনুপিরাভির’ দেশে নিয়ে এলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘মোলভির’ নামের ক্যাপসুলটি আগামী ১৩ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ওষুধটির মোড়ক উন্মোচন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট) এরিক এস চৌধুরী। ওষুধের কার্যকারিতার দিকটি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো, এই ওষুধের মাধ্যমে হাসপাতালগুলোর ওপর চাপ কমানো। এটা করতে পারলে বাংলাদেশে করোনায় মৃত্যুর হারও কমবে।’

অনুষ্ঠানে ‘মোলভির’ সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান। তিনি জানান, গুণগত মানের দিক থেকে ‘মোলভির’ ক্যাপসুল অনেকাংশে এগিয়ে রয়েছে। দ্রুত দ্রবণীয় হওয়ায় এটি ৩০ মিনিটেই কাজ শুরু করে। এছাড়া এর ফর্মুলেশনে সোডিয়াম না থাকায় কিডনি ও হৃদরোগীদের জন্য নিরাপদ। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপণন বিভাগের পরিচালক আহমেদ কামরুল আলম। এছাড়া আরও ছিলেন বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার মাহমুদুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৮ নভেম্বর স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ‘মোলনুপিরাভির’ উৎপাদন ও বাজারজাতকরণের জরুরি অনুমোদন দেয় সরকারের ঔষধ প্রশাসন অধিদফতর। জরুরি ব্যবহারের জন্য এই অ্যান্টি-ভাইরাল ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। করোনা চিকিৎসায় এটাই প্রথম ওষুধ, যা মুখে সেবন করা যাবে।

/এসও/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
চ্যাটজিপিটির পরামর্শে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন?
যখন তখন ওষুধের দাম বাড়িয়ে বিপদে ফেলা যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী