এসএমই খাতে সর্বনিম্ন বিনিয়োগ সীমা ৩০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭

২০ লাখ টাকার পরিবর্তে এসএমই খাতে লেনদেনে সর্বনিম্ন বিনিয়োগ সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ সংক্রান্ত আদেশ জারি করেছেন। এতে কোয়ালিফাইড ইনভেস্টরদের বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এসএমইতে লেনদেনে যোগ্য হতে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এখন যেসব যোগ্য বিনিয়োগকারীদের বিনিয়োগ ২০ লাখ টাকা তাদের আগামী ৩ মাসের মধ্যে ৩০ লাখ টাকায় উন্নীত করতে হবে।

বিনিয়োগকারীদের ৩০ লাখ টাকা বিনিয়োগের ভিত্তিতে প্রতি প্রান্তিকে এসএমইতে লেনদেন যোগ্য করতে স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচে রেজিস্ট্রেশন করা হবে। এজন্য প্রতি প্রান্তিকে সিডিবিএল বা ডিপি বিনিয়োগকারীর বিস্তারিত তথ্য স্টক এক্সচেঞ্জে জমা দেবে। এরই মধ্যে যারা ২০ লাখ টাকা বিনিয়োগ দিয়ে কোয়ালিফাইড ইনভেস্টর হয়ে এসএমই কোম্পানির শেয়ার ধারণ করছেন তারা যদি ৩০ লাখ টাকার শর্ত পূরণ না করেন, তাহলে তারা এসএমইর শেয়ার শুধুমাত্র বিক্রি করতে পারবেন, কিনতে পারবেন না। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য পুঁজিবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকা করেছিল বিএসইসি।

/জিএম/এমআর/
সম্পর্কিত
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
পুঁজিবাজারে মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড অ্যাকাউন্টে নতুন নির্দেশনা বিএসইসির
অবসায়নের চেয়ে ওপেনএন্ডে রূপান্তর বেশি লাভজনক: বিএসইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম