বাণিজ্য মেলার সময় বাড়ছে না

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৩, ২০:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ২১:০৮

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ফুরিয়ে আসছে। শেষ দিকে এসে জমে উঠেছে মেলা। মেলার শেষ শুক্রবার (২৭ জানুয়ারি) অন্তত সাড়ে ৩ থেকে ৪ লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। উপচে পড়া ভিড়ে অন্যান্য দিনের তুলনায় বিক্রিও দ্বিগুণ হয়েছে, বলছেন ব্যবসায়ীরা। সবকিছু বিবেচনায় মেলার সময় বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। তবে মেলার সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুটির দিনে স্বাভাবিকভাবে অধিক লোকসমাগম হয়ে থাকে। আজ মেলায় সাড়ে তিন লাখ থেকে চার লাখ লোকসমাগম হয়েছে। বেচাবিক্রিও অনেক বেড়েছে। আজ এত মানুষ হয়েছে যে গেট দিয়ে ঠিকভাবে প্রবেশ করতে পারছিল না। দর্শনার্থীরা কে কার আগে যাবে; এ নিয়ে হুড়োহুড়ি করছে। তবে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন, কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না।’

মেলার সময় বাড়ানোর সুযোগ নেই বলে তিনি বলেন, ‘মেলার সমাপনী তারিখ নির্ধারণ করা হয়েছে, এটা পরিবর্তন করার সুযোগ নেই।’

মেলায় দেশি-বিদেশি ৩৩১ প্রতিষ্ঠানের স্টল রয়েছে জানিয়ে ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘এরমধ্যে কয়েকটি প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গত বছরের চেয়ে এবার ১০৬টি স্টল বেড়েছে। বিদেশি ১০ দেশের ১৭টি স্টল রয়েছে। এবার বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি
বাণিজ্য মেলার শেষ দিন আজ
ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, বেড়েছে বেচাকেনা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম