বেগুন-লেবুর দাম ৮০-১০০ চাইলে রসিদ নেওয়ার আহ্বান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৩, ১৯:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৬:৪৯

পবিত্র রোজার মাসে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকার নিউ মার্কেটের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (২৫ মার্চ) সকাল থেকেই  প্রতিষ্ঠানটির পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে কাঁচাবাজারে অভিযান চালানো হয়। এসময় বেগুনের পাইকারি দামের সঙ্গে খুচরা দামের বিস্তর ফারাক দেখতে পান তিনি। এছাড়া লেবুর দাম বেশি চাইলে বিক্রেতার কাছ থেকে রসিদ নেওয়ার আহ্বান জানান তিনি। রশিদ না দিলে ভিডিও করে অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন।  

মনজুর মোহাম্মদ শাহরিয়ার অভিযান শেষে জানান, খুচরা বাজারে সবজির দামের ক্ষেত্রে অনিয়ম পেয়েছি। নিউমার্কেটে যে বেগুন পাইকারিতে ৪০ টাকা বিক্রি হচ্ছে সেই বেগুন পাশেই খুচরা বিক্রি করছিল ৭০ টাকায়। এটা হতে পারে না। আজও এখানে একজন বলেছেন যে বেগুন ৬৫ টাকায় কিনে এনেছেন। আমরা কাগজ চাইলাম, তিনি দিতে পারলেন না। আমরা মার্কেট সভাপতিকে বলেছি, আমরা এরকম অনিয়ম কোনও মার্কেটে পেলে বাণিজ্য মন্ত্রণালয়কে সমিতির লাইসেন্স বাতিলের সুপারিশ করবো। ইতোমধ্যে আমরা কাপ্তান বাজার ব্যবসায়ী সমিতিকে নোটিশ করেছি। তারা আমাদের কাছে দুঃখপ্রকাশ করে ভবিষ্যতে এমন না হওয়ার অঙ্গীকার করেছেন।

তিনি আরও বলেন, নিউমার্কেটে আজ মুরগির দাম ২৪৫-২৫০ টাকা ছিল। আমরা দেখলাম, তারা আরও ৫ টাকা কমে বিক্রি করতে পারেন চাইলে। আমরা মূল্য চেক করছি। আমাদের টিম কাপ্তান বাজার যাবে। সারাদিন আমরা মনিটরিং করে দেখবো। কেউ যদি লেবুর হালি ৮০ টাকা বলে তার কাছ থেকে রসিদ চাইবেন। রসিদ দিতে না চাইলে সেই চাওয়ার অডিও কিংবা ভিডিও রাখবেন। সেটি নিয়ে আমাদের অফিসে অভিযোগ করবেন। আমরা প্রত্যেকটি অভিযোগের শুনানি নেবো। অভিযোগ সত্যি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।       

এক দিন আগে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছিল সংস্থাটি। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকা নিউ মার্কেটের কাঁচাবাজারে অভিযান চালানো হয়।

এ কর্মকর্তা জানান,  আজ ভোক্তা অধিদফতরের সাতটি টিম বের হয়েছে। প্রতিটি টিম তিনটি করে বাজারে মনিটরিং করে। পণ্যের দাম ঠিক রাখতে অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদেরও সচেতন করছে আভিযানিক দলগুলো।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে বাংলাদেশের ৬৪ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিএসটিআই, সিটি করপোরেশন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ—আমরা সমন্বিতভাবে এবারে বাজার তদারকিতে নেমেছি।'

নিউমার্কেটে রশিদ না দেওয়ায় এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা স্বার্থ বিরোধী অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এসও/এফএস/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে