কাঁকড়া-কুঁচিয়া রফতানিতে নগদ সহায়তা পাবেন যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২০:৫৭

হিমায়িত চিংড়ি ও কাঁকড়া-কুঁচিয়াসহ অন্যান্য মাছ ও মৎস্যজাতীয় পণ্য রফতানিতে সহায়তা দেয় সরকার। এই সহায়তা পেতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হিমায়িত ও সফটসেল কাঁকড়া রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে এখন থেকে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র দাখিল করতে হবে। একইভাবে কুঁচে ও কাঁকড়া (জীবন্ত) রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত আগের মতোই বহাল থাকবে।

এ নির্দেশনা জারির তারিখ থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে তা কার্যকর হবে। আলোচ্য খাতে নগদ সহায়তা প্রদান সংক্রান্ত সব এফই সার্কুলারের অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে। তবে নগদ সহায়তা পেতে রফতানিকারকদের ওই দুই সংগঠনের সনদপত্রের সঙ্গে আবেদনকারীর নাম, ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) নম্বর ও ঠিকানা, বিদেশি ক্রেতার নাম-ঠিকানা, বিদেশি ক্রেতার ব্যাংকের নাম ও ঠিকানা, ইনভয়েস নম্বর ও ইনভয়েসে উল্লিখিত পণ্যের পরিমাণ লিখতে হবে। আবেদনে কোনও ঘষামাজা বা সংশোধন করা হলে সেটি বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, রফতানিতে ১০ শতাংশ প্রণোদনা মিলবে বেশ কয়েকটি খাতে। এরমধ্যে রয়েছে ২০ শতাংশ পর্যন্ত বরফ আচ্ছাদিত হিমায়িত চিংড়ি রফতানির ক্ষেত্রে। এছাড়া কাঁকড়া-কুঁচিয়া রফতানিতেও পাওয়া যাবে ১০ শতাংশ নগদ সহায়তা।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের