বাংলাদেশকে ১৩২৩ কোটি টাকা দিচ্ছে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ২০:২৫আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২০:২৫

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে। ২ শতাংশ সুদে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন চিটাগং হিল ট্র্যাক সেক্টর’ প্রকল্পে এ ঋণ দেবে এডিবি। প্রতি ডলার ১১০ টাকা ৩০ পয়সা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১ হাজার ৩২৩ কোটি ৬০ লাখ টাকা। 

বুধবার (৪ অক্টোবর) এডিবির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান ও এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন।

ইআরডি জানায়, প্রকল্পটি বাস্তবায়ন করা হবে চলতি বছরের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে। এডিবির এ ঋণের সুদের হার হবে ২ শতাংশ। এছাড়া অন্য কোনও চার্জ নেই। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

ইআরডি আরও জানিয়েছে, প্রকল্পটির মাধ্যমে পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি ও ব্যবসা-বাণিজ্যে অংশগ্রহণ বাড়িয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ওই এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া জনগণের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নতুন কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হবে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম