বাড়িওয়ালাদের তালিকা ধরে অভিযান চালাবে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৮ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

যেসব বাড়িওয়ালা আয়কর রিটার্ন দেননি তাদের খুঁজে বের করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এনবিআরে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে বাড়িওয়ালার আয়কর রিটার্নের দাখিল প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিলের প্রস্তাব দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। অনুষ্ঠানে ই-ক্যাবে প্রতিনিধি শাহিন হাসান, জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, রাজধানীর ফ্ল্যাটওনার ও বাড়ির মালিকদের ট্যাক্স রিটার্ন সাবমিশন নিশ্চিত করতে অচিরেই স্পেশাল ড্রাইভ দেওয়া হবে।

তিনি বলেন, 'দুই বছর (বাড়ির মালিকদের রিটার্ন জমা বাধ্যতামূলক করার বিধান) হয়ে গেছে, এখন আর চুপচাপ বসে থাকবো না। তাদের তালিকা জোগাড় করা হয়েছে। আমরা খুব শিগগিরই স্পেশাল ড্রাইভ শুরু করবো।'

তিনি আরও বলেন, 'আমরা কর প্রদান প্রক্রিয়া সহজ করেছি এবং রিটার্ন দিলেই যে কর দিতে হবে এমনও নয়।'

সভায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা বেশিরভাগ বাড়ির মালিকদের কাছ থেকে রিটার্ন পাওয়া যাচ্ছে না বলে সভায় বিষয়টি আলোচনা করার পর চেয়ারম্যান এসব কথা বলেন।

সভায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনসহ কয়েকটি অ্যাসোসিয়েশন আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরে।

সভায় বাজুসের পক্ষ থেকে জুয়েলারি সামগ্রীর বিক্রিতে ভ্যাট কমানোসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, 'বৈধ পথে স্বর্ণ আমদানি বাড়ানোর জন্য ডিউটি কমানোসহ বেশ কিছু উদ্যোগ আমরা নিয়েছিলাম, তারপরও গোল্ড ইমপোর্ট করছেন না। কিন্তু দেশে গোল্ডের অরনামেন্ট হচ্ছে। সেটা ডিউটির সমস্যা না অন্য সমস্যা আপনারা দেখে নেবেন।' 

/জিএম/এমএস/
সম্পর্কিত
রিটার্ন জমা কেন দেবেন
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
চোরাচালানের নতুন কৌশল ও রুট উন্মোচন: ১ কোটি ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
সর্বশেষ খবর
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরওয়ারসহ ৩ জামায়াত নেতার গোপন বৈঠক’   
ফেসবুকে রাশেদ খাঁনের অভিযোগ ‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরওয়ারসহ ৩ জামায়াত নেতার গোপন বৈঠক’   
অনলাইন রেল টিকিটে স্বচ্ছতা কেন জরুরি
অনলাইন রেল টিকিটে স্বচ্ছতা কেন জরুরি
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার