১৫ রোজার পরেই দ্রব্যমূল্য কমে গিয়েছিল: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৪, ১৪:০৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৪:০৬

১৫ রোজার পরেই দ্রব্যমূল্য কমে গিয়েছিল উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাজার পরিস্থিতি ঢাকা আর ঢাকার বাইরে ভিন্ন। ঢাকার বাইরের কম দামের পণ্য ঢাকায় বেশি দামে বিক্রি হয়। ভোক্তা যাদের কাছ থেকে পণ্য কেনেন, তাদের কাছে এসে দাম বাড়ে। সুলভমূল্যের বাজার প্রতিষ্ঠার কারণে ১৫ রোজার পরেই জিনিসপত্রের দাম কমে গিয়েছিল।

সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নানক বলেন, ‘যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে বাড়ি যাওয়া এখন সহজ হয়ে গেছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি গেছে এবং ফিরে আসছে।’

তিনি বলেন, ‘রাজধানীর সার্বিক পরিস্থিতি এ সপ্তাহ ঢিলেঢালা যাবে। সামনের সপ্তাহে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করি।’

এই দেশ আর পিছিয়ে পড়বে না মন্তব্য করে তিনি বলেন, ‘রুহুল কবির রিজভীদের কল্পনার বাংলাদেশ আজ নেই। দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ রেখেছিল, সেই দেশ আজ আর নেই।’

/এসআই/আরকে/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান