ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের পরবর্তী চেয়ার মুহাম্মদ আজিজ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৭:৩৩আপডেট : ২৫ মে ২০২৪, ১৭:৩৩

ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের পরবর্তী চেয়ার হিসেবে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের নাম ঘোষণা করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। আগামী নভেম্বরে ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের চেয়ারের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। কাউন্সিলের অভিষেক চেয়ার মারিয়া আহলস্ট্রোম-বন্ডেসট্যামের উত্তরসূরি হিসেবে তিনি এই দায়িত্ব পালন করবেন।

ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে। এছাড়াও ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের পরবর্তী চেয়ার মনোনীত হওয়ার পর নিজ ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে কাউন্সিলের চেয়ারের দায়িত্ব গ্রহণ করতে আগ্রহ ও প্রতিশ্রুতির কথা জানিয়েছেন মুহাম্মদ আজিজ খান।

তিনি বলেন, কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হিসেবে মারিয়া আহলস্ট্রোম-বন্ডেস্ট্যামের উত্তরাধিকার গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ হবে। মারিয়া এই পরিবর্তনের একটি মসৃণ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য পরবর্তী কয়েক মাস ধরে ঘনিষ্ঠভাবে তাকে সহযোগিতা করার সম্মতি দিয়েছেন।

আজিজ খান ও তার স্ত্রী আঞ্জুমান খান ‘আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্ট (এএসিটি)’ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি। আজিজ খান ও তার পরিবার ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের সঙ্গে ২০২২ সাল থেকে যুক্ত।

আজিজ খান বলেন, বিশ্বাস এবং সহযোগিতা আমাদের একটি উন্নত বিশ্ব গঠনে সাহায্য করবে। আমার আন্তর্জাতিক কাউন্সিলের সহকর্মী এবং ইউনিসেফের সঙ্গে আমাদের কার্যক্রম সর্বাধিক করার চেষ্টা করবো এবং সর্বত্র শিশুদের জীবনকে আরও উন্নত করতে সাহায্য করবো।

আন্তর্জাতিক এই কাউন্সিলে বিশ্বের মোট ১৪০টিরও বেশি দেশ সদস্য হয়েছে। বিশ্বজুড়ে শিশুদের সহায়তা করতে ইউনিসেফে সম্মিলিতভাবে ৫৫ কোটি ২০ লাখ ডলারের (৫৫০ মিলিয়ন) বেশি বিনিয়োগ করেছেন কাউন্সিলের সদস্যরা।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
স্কুলে যাচ্ছে শিশুরা, কিন্তু শিখছে তো?
ইউনিসেফের দফতরে বৈঠকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
সর্বশেষ খবর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
একই বিষয়ে একাধিক রিট: রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা
একই বিষয়ে একাধিক রিট: রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ