বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনায় নসরুল হামিদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুলাই ২০২৪, ২২:৪৮আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২২:৪৮

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (৭ জুলাই) হিন্দু সস্প্রদা‌য়ের রথযাত্রার সময় র‌থের সঙ্গে ১১ কে‌ভি লাইনের সঙ্গে সং‌যোগ ঘটে। এই সময় বগুড়া সদর উপ‌জেলার সেউজগাড়ী আমতলা মো‌ড়ে ১১ কে‌ভি লাইনের সঙ্গে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে তাৎক্ষণিকভাবে ৪ জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আছেন।

এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি বছরই বগুড়ায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে হলেও এবারের ঘটনাটি মর্মান্তিক।

আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমি মর্মাহত।

ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য তদন্ত কমিটি করার নির্দেশ দিয়ে নসরুল হামিদ বলেন, জনসচেনতা বাড়ানোর উদ্যোগ আরও বাড়াতে হবে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম