চেষ্টা করলে কয়েক মাসের মধ্যেই রিজার্ভ বাড়ানো যাবে: গভর্নর আহসান এইচ মনসুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৪, ১৪:০১আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪:০১

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে কাজ করবো। রাতারাতি সম্ভব নয়, তবে চেষ্টা করলে কয়েক মাসের মধ্যেই রিজার্ভ বাড়ানো যাবে।’

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের দফতরে বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করতে এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৈঠকে আলোচনায় অংশ নিয়ে নতুন এই গভর্নর বলেন, ‘রিজার্ভ বাড়াতে গেলে এর অনেক চিপাগলি আছে, সেখানে মনোযোগ দিতে হবে। এজন্য পণ্য আমদানির দিকেও মনোযোগ দিতে হবে।’ অতি প্রয়োজনীয় পণ্য ছাড়া আমদানি করা হবে না বলেও জানান তিনি।

এসময় বাজারে নিত্যপণ্যের মূল্য প্রসঙ্গে গভর্নর বলেন, ‘উৎপাদন, চাঁদাবাজি এবং সরবরাহ এই তিনটিকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো, এগুলো করতে পারলে আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমবে।’

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবও উপস্থিত ছিলেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের