সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চাইলো বিএফআইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৪, ১৫:৪৮আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫:৪৮

ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরসহ সাতজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (২ অক্টোবর) পাঠানো এক চিঠিতে বিএফআইইউ এই তথ্য চেয়েছে।

আরও যাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন––আবুল কালাম মাদবর, মো. নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কনিকা আফরোজ ও কাজী সাদিয়া হাসান। ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তি ও তাদের কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন হিসাবের তথ্য জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সম্প্রতি সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

/এফএস/
সম্পর্কিত
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
সর্বশেষ খবর
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল