৫ দিনে রেমিট্যান্স এলো ৪২ কোটি ডলারের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১৯:৫৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২০:২৪

চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৫০ লাখ ডলার। এর আগে গত বছর একই সময়ে এসেছিল ৩২ কোটি ৫০ লাখ ডলার। রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি ২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১০৭ কোটি ডলার বা ৮০ দশমিক ২২ শতাংশ বেশি। গত দুই মাসে ভালো প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

/জিএম/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার
নতুন শ্রমবাজারে জোর, যেসব দেশে লোক পাঠাতে উদ্যোগ নিচ্ছে সরকার
আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার
সর্বশেষ খবর
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল