সিনো বাংলার শেয়ার প্রতি আয় ৩১ পয়সা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৫:৫২আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৫:৫২

সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারের তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (নভেম্বর-২০১৫ থেকে জানুয়ারি-২০১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত অর্থবছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল মাত্র ২৩ পয়সায়। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ০৮ পয়সা।
এছাড়া প্রথম প্রান্তিকে (নভেম্বর-২০১৫ থেকে জানুয়ারি-২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৪ পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির এনএভি ছিল ২৪ টাকা ৯৩ পয়সা।
বর্তমান ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্ত পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৪১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ 

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম