রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ১৩:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৩:২৪

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যাতে কোনও ঘাটতি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এজন্য তেল, চাল, ডাল, তেল ও ছোলাসহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকের পরে ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘কোনোভাবেই অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।’  

উপদেষ্টা বলেন, ‘রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ানো হবে। আমদানি করা হবে তেল, চাল, ডাল, তেল ও ছোলাসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য আমদানি করতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সংসদে নিত্যপণের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গম আসছে আর্জেন্টিনা থেকে
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
সর্বশেষ খবর
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল