বৈদেশিক মুদ্রা জমায় সুদ হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ২০:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২০:৫৫

রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটের (আরএফসিডি) সুদের হার নির্ধারণে এখন থেকে ব্যাংকগুলোকে আর সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (সোফর) সীমা মেনে চলতে হবে না। এর পরিবর্তে ব্যাংক–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বা বাজারের হার অনুসারে এ ধরনের ডিপোজিটের সুদ নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ বৈদেশিক মুদ্রা জমায় সুদ হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুসরণ করতে তফসিলি ব্যাংকের সকল অনুমোদিত ডিলার শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরএফসিডি অ্যাকাউন্ট হলো এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট। এর মাধ্যমে বাংলাদেশের বাসিন্দারা বৈদেশিক মুদ্রা জমা রাখতে এবং ব্যবহার করতে পারেন।

এত দিন ব্যাংকগুলো আন্তর্জাতিক বেঞ্চমার্ক রেট সোফরের ভিত্তিতে আরএফসিডি অ্যাকাউন্টে জমা করা অর্থের ওপর অতিরিক্ত ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে পারতো।

বর্তমান সোফর হার ৫ দশমিক ৩ শতাংশ হওয়ায় ব্যাংকগুলো আরএফসিডি অ্যাকাউন্টে ৬ দশমিক ৮ শতাংশ পর্যন্ত সুদ দিতে পারতো।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন
ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের
নতুন মুদ্রানীতি ঘোষণাবাজারভিত্তিক বিনিময় হার নিয়ে যা বললেন গভর্নর
সর্বশেষ খবর
রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী এনবিআরের নতুন চেয়ারম্যান
রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী এনবিআরের নতুন চেয়ারম্যান
বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল
বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল
আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে হত্যা মামলার আসামিকে পিটুনি
আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে হত্যা মামলার আসামিকে পিটুনি
বেসরকারি খাতের প্রবৃদ্ধিমুখী বাজেট ম্লান হতে পারে: ডিসিসিআই সভাপতি
বেসরকারি খাতের প্রবৃদ্ধিমুখী বাজেট ম্লান হতে পারে: ডিসিসিআই সভাপতি
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন