দ্রুতই আদানি গ্রুপের টাকা দেওয়া হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ১৯:৫২আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৯:৫২

ভারতের আদানি গ্রুপের বকেয়া পেমেন্ট পরিশোধের গতি বেড়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সামনে গতি আরও বাড়বে। সেই সক্ষমতা সরকারের আছে। আদানির পেমেন্ট ৭০০ মিলিয়ন ডলার বাকি আছে, সেটিও দ্রুত সময়ের মধ্যে করে দিতে পারবো।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় হেয়ার রোডের ফরেস সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রেফিংয়ে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, বিদ্যুত আমদানির জন্য ভারতের আদানি গ্রুপ টাকা পায়, এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। যে ব্যাকলট (পূর্বের বিল) আছে সেটার জন্য মূলত দায়ী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার। তারা বিশাল ফাইল অব ব্যাকলট রেখে গেছিল।

শফিকুল আলম বলেন, আদানিকে গ্রুপকে গত মাসে ৯৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে। যেটা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের তরফ থেকে সর্বোচ্চ পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রিজার্ভ বাড়া শুরু হয়েছে। আন্তজার্তিক পেমেন্টগুলো রিজার্ভে হাত না দিয়েই করতে পারছি।

তিনি জানান, আমরা কারও দ্বারা পাওয়ার হোস্টেজ (জ্বালানি নির্ভর) হবো না। নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূব জাহাঙ্গীর।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, দেশের বাজারে কবে?
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
বাজেটে বিদ্যুৎ-জ্বালানি খাত: বরাদ্দের চেয়ে নীতিগত সংস্কারে জোর দেওয়ার পরামর্শ
সর্বশেষ খবর
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা