সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১২০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৫:৩৯আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৫:৩৯

ডিএসই ও সিএসই দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে মোট লেনদেন কমেছে ১২০ কোটি টাকা। আর তার আগের সপ্তাহে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছিল ৬৭০ কোটি টাকা।

গত সপ্তাহের ডিএসইতে কমেছে ১০৪ কোটি টাকা, আগের সপ্তাহের কমেছিল ৬২৯ কোটি টাকা এবং গত সপ্তাহে সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি টাকার কিছুটা বেশি, আগের সপ্তাহে কমেছিল ৪১ কোটি টাকা।

এছাড়া গত সপ্তাহে কমেছে উভয় পুঁজিবাজারের সবকয়টি সূচক।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।


গত সপ্তাহে ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 
গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫১০ কোটি ৩৯ লাখ ২ হাজার ৯২৪ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ১০৪ কোটি ৬৪ লাখ টাকার কিছুটা বেশি।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ২৪ পয়েন্ট বা ০ দশমিক ৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে, ২৭ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ কমে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৬৯৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ কমে ১ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে।
মোট ৪ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৬৬টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ২৪টির এবং শেয়ার লেনদেন হয়নি ৬টি  কোম্পানির শেয়ার।

এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমান ফিড, লংকা-বাংলা ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, এফসি অ্যাগো, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, ওরিয়ন ইনফিউশন, সিএমসি কামাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ সবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ার।
গত সপ্তাহে সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১০৮ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ৪৬৩ টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৪ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ৩৬০ টাকার শেয়ার।
সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৫ কোটি ৯৭ লাখ টাকার বেশি।
গত সপ্তাহের মোট ৪ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬০ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ৫০ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৭ দশমিক ২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০০ পয়েন্টে  এবং সিএসই-৫০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করে ৯৯৫ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সামিট পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, আমান ফিড, অলিম্পিক এক্সসেসরিজ, বাটা সু এবং আইটি কনসালটেন্ট।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের