মাসে সর্বোচ্চ ৮ সভার সম্মানি নিতে পারবেন ব্যাংক পরিচালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ২২:১৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:৩৫

ব্যাংকের পরিচালকরা মাসে সর্বোচ্চ আটটি সভার সম্মানি নিতে পারবেন। সভা অনুযায়ী এতদিন সম্মানি নিতেন ব্যাংক পরিচালকরা। তবে ব্যাংকগুলো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচালনা পর্ষদ ও অন্যান্য কমিটি এক বা একাধিক সভা করতে পারবে।

সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির সভা যথাসম্ভব সীমিত রাখা বাঞ্ছনীয়। তবে প্রয়োজনের নিরিখে কোনও মাসে ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির যত সংখ্যক সভাই অনুষ্ঠিত হোক না কেন, মাসে পরিচালক সর্বোচ্চ ৮টি সভার সম্মানি প্রাপ্য হবেন। এর মধ্যে নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ছয়টি সভা, অডিট কমিটির একটি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির একটি সভায় উপস্থিতির জন্য এরূপ সম্মানি প্রাপ্য হবেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের