কমেছে অর্থছাড়, বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৬আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৫:৫৭

চলতি অর্থবছরের ৭ মাসে (জুলাই থেকে জানুয়ারি) কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড়। তবে একই সময়ে বেড়েছে ঋণ পরিশোধ। ধারাবাহিকভাবে প্রতি মাসে একই চিত্র দেখা যাচ্ছে। গত জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত উন্নয়ন সহযোগীরা অর্থছাড় করেছে ৩৯ কোটি ৩৮ লাখ ডলার। 

গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৩ কোটি ৯৮ লাখ ডলার। এদিকে গত ৭ মাসে ঋণের সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছে ২৪ কোটি ১৮ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ কোটি ৫৬ লাখ ডলার। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাসিক অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। 

প্রতিবেদনে দেখা যায়, গত ৭ মাসে উন্নয়ন সহযোগীরা প্রতিশ্রুতি দিয়েছে ২৩ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে ঋণ ২০ কোটি ৩৮ লাখ এবং অনুদান ৩ কোটি ১২ লাখ ডলার। 

গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৭১ কোটি ৭২ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৬৭ কোটি ৪০ লাখ ডলার এবং অনুদান ছিল ৪ কোটি ৩২ লাখ ডলার। এ হিসেবে চলতি অর্থবছরের ঋণ ও অনুদান উভয় ক্ষেত্র্রেই প্রতিশ্রুতির পরিমাণ কমেছে। 

ইআরডি সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যে পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে এর মধ্যে সুদ দেওয়া হয়েছে ৮ কোটি ৭৪ লাখ ডলার এবং আসল ১৫ কোটি ৪৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে সুদ পরিশোধ বাবদ দেওয়া হয়েছিল ৭ কোটি ৬০ লাখ ডলার আর আসল দেওয়া হয় ১০ কোটি ৯৬ লাখ ডলার। 

এছাড়া গত ৭ মাসে যে পরিমাণ অর্থছাড় হয়েছে এর মধ্যে ঋণ ৩৬ কোটি ৬৩ লাখ ডলার এবং অনুদান ২ কোটি ৭৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ঋণছাড় হয়েছিল ৪২ কোটি ১৩ লাখ ডলার এবং অনুদান ১ কোটি ৮৪ লাখ ডলার। 

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
১ জুলাই থেকে বন্ধ হচ্ছে ম্যানুয়াল চালান 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী