কৃষিঋণেও সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মার্চ ২০২৫, ২৩:৩০আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২৩:৩০

এখন থেকে যেকোনও পরিমাণ কৃষি ও পল্লী ঋণ অনুমোদন কিংবা নবায়নের জন্য সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট যাচাই বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগ এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। এতদিন আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণে সিআইবি রিপোর্ট প্রয়োজন ছিল না। ফলে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিসংখ্যান ঠিকভাবে যাচাই করা সম্ভব হতো না, যা খেলাপি ঋণ বাড়ানোর ঝুঁকি তৈরি করছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন সিআইবি প্রতিবেদন সংগ্রহ আগের চেয়ে সহজ হয়েছে। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর ক্রেডিট তথ্য যাচাই করতে পারবে।

নতুন নিয়ম অনুযায়ী, এমএফআই লিংকেজ ঋণ ব্যতীত কৃষি ও পল্লী ঋণের যেকোনও নতুন আবেদন বা মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে সিআইবি রিপোর্ট বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে। তবে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি ঋণ নীতিমালার অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নির্দেশনাটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম