ঈদের আগে স্বর্ণের দামে নতুন রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ মার্চ ২০২৫, ২১:৩৮আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২১:৩৮

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ঈদুল ফিতরের আগ মুহূর্তে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।

শুক্রবার (২৮ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির ঘোষণা দেয়।

এর আগে আজ পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকায়। এবার প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৭৭৩ টাকা।

নতুন দর (প্রতি ভরি) অনুযায়ী ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। আর ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে প্রতিভরি ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

একইভাবে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

নতুন এই দর আগামী শনিবার (২৯ মার্চ) থেকে কার্যকর হবে। 

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই দেশীয় বাজারে স্বর্ণের মূল্য বাড়ানো হয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম