প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ এপ্রিল ২০২৫, ২১:০৪আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১:০৪

দুই দিনের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে ভরিপ্রতি ৪ হাজার ৭১৩ টাকা বৃদ্ধি করে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

সোমবার (২১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা। ১৮ ক্যারেটের দাম হবে ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এর আগে গত ১৯ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে দেশে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা। ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা। সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ১ হাজার ৫৮৬ টাকায়।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিনিয়োগ নিরাপদ রাখতে স্বর্ণের প্রতি চাহিদা বাড়ায় বাজারে মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে