ও লেভেল-এ লেভেলসহ বিভিন্ন আন্তর্জাতিক পরীক্ষার ফি পাঠানো সহজ হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৬:০১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৬:০১

বিদেশি শিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত ও লেভেল, এ লেভেলসহ বিভিন্ন আন্তর্জাতিক পরীক্ষার ফি এখন থেকে দেশে অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে সহজেই বিদেশে পাঠানো যাবে। এই প্রক্রিয়ায় আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনও অনুমোদন নিতে হবে না।

সোমবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ও লেভেল, এ লেভেল, টোফেল, এসএটি প্রভৃতি স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার জন্য বাংলাদেশে অনুমোদিত কেন্দ্রগুলো সরাসরি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।

তবে এই সুবিধা নিতে হলে পরীক্ষা কেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার অনুমোদিত হতে হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রক্রিয়ার আগে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ব্যাংকগুলোকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানায়, এ উদ্যোগের ফলে বিদেশে শিক্ষা-সংক্রান্ত লেনদেন আরও স্বচ্ছ ও সহজ হবে। আগে এ ধরনের রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো, যার ফলে অনেক সময় পরীক্ষার ফি সময়মতো পাঠাতে জটিলতা সৃষ্টি হতো।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “রেমিট্যান্স লেনদেনের প্রক্রিয়া সহজীকরণ ও আধুনিকীকরণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।”

এই নীতিগত সংস্কার শিক্ষা ব্যয় পরিশোধে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতে করে আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের