সোনার দাম বাড়লো, প্রতিভরি ১ লাখ ৬৭ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ২২:৩০আপডেট : ১৭ মে ২০২৫, ২২:৪১

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। শনিবার (১৭ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে ঊর্ধ্বগতির কারণে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৮ মে) থেকে এই মূল্য কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী—

২২ ক্যারেট: ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা

তবে রূপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতিভরি রূপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকা ভরিতে বিক্রি হচ্ছে।

সোনার মূল্যবৃদ্ধির এই ধারা চলমান বৈশ্বিক বাজারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম