রেকর্ড দামে বিক্রি হলো তাকওয়া মসজিদের সংগ্রহ করা চামড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৫, ১১:১৬আপডেট : ১২ জুন ২০২৫, ১১:১৬

ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদের সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া স্থানীয় টেন্ডারে এ বছর রেকর্ড দামে বিক্রি হয়েছে। গরুর চামড়া প্রতিটি ১ হাজার ৩৭২ টাকা দরে বিক্রি হয়।

বৃহস্পতিবার (১২ জুন) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাকওয়া মসজিদ সোসাইটির আয়োজনে এই টেন্ডারে ৮৫৩টি চামড়া বিক্রি হয়। এই টাকা মসজিদের যাকাত ফান্ডে জমা হবে, যা এতিম ও দুঃস্থ মানুষের জন্য ব্যয় করা হবে বলে জানা গেছে।

বুধবার (১১ জুন) তাকওয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত টেন্ডারে অংশ নেয় স্থানীয় পাঁচটি চামড়া ক্রেতা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দামে চামড়া ক্রয় করে ইমেক্স লেদার লিমিটেড। তাদের দেওয়া দাম তেরোশ বাহাত্তর টাকা।

উল্লেখ্য, এ বছর সরকার ঢাকায় প্রতিটি চামড়ার দাম নির্ধারণ করে তেরোশ পঞ্চাশ টাকা (১৩৫০)। টেন্ডারে বিক্রি করে পাওয়া দাম সরকার নির্ধারিত দামের চেয়ে ২২ টাকা বেশি।

তাকওয়া মসজিদ সোসাইটির অ্যাসিট্যান্ট সেক্রেটারি হাসান সরিফ সিদ্দিকী বলেন, চামড়ার দাম বৃদ্ধি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এই অর্থ মসজিদের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। মসজিদের আয় বৃদ্ধি পেলে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি বিনিয়োগ করা সম্ভব হবে। 

টেন্ডারে ওঠা দাম লেখা বোর্ড তিনি বলেন, যেভাবে তাকওয়া মসজিদ সোসাইটি এবারে কোরবানির চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করেছে, এটা অন্য মাদ্রাসা ও মসজিদ আগামীতে অনুসরণ করতে পারে। যদি কেউ প্রয়োজন মনে করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আগামীতে তাদেরকে সাহায্য-সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

স্থানীয় চামড়া শিল্পের সাথে জড়িতরা তাকওয়া মসজিদ সোসাইটির এই টেন্ডারকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। 

তারা বলছেন, ধানমন্ডির তাকওয়া মসজিদের এই টেন্ডার শুধু অর্থনৈতিক সাফল্যই নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আয় বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্তও বটে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
দিনাজপুরে এবারও চামড়ার নিম্নমুখী দাম, অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে