৫ ব্যাংকের শেয়ার এখন শূন্যমূল্যের, কেউ ক্ষতিপূরণ পাবেন না: গভর্নর

বাংলা টিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৫, ১৮:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৯:১০

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের স্পনসর শেয়ারহোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য এখন শূন্য হিসেবে গণ্য করা হবে। কেউই কোনও ক্ষতিপূরণ পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘পাঁচটি ব্যাংকের নিট সম্পদের মূল্য এখন নেতিবাচক অবস্থায় পৌঁছেছে। ১০ টাকার মুখমূল্যের বিপরীতে সর্বোচ্চ ঘাটতি দাঁড়িয়েছে ৪৫০ টাকা পর্যন্ত। ফলে এসব ব্যাংকের শেয়ারমূল্য কার্যত শূন্য। স্পনসর শেয়ারহোল্ডার বা সাধারণ বিনিয়োগকারী—কেউ ক্ষতিপূরণ পাবেন না।’

গভর্নর  জানান, এসব ব্যাংককে আনুষ্ঠানিকভাবে নন-ভায়েবল বা অননুমোদনযোগ্য ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছে। এখন থেকে এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়োজিত প্রশাসকদের অধীনে পরিচালিত হবে।

তিনি বলেন, ‘এই ব্যাংকগুলোর একীভূত প্রক্রিয়া শেষ হলে নতুন প্রতিষ্ঠানটি হবে শক্তিশালী, স্থিতিশীল ও সরকার-মালিকানাধীন। তবে চূড়ান্ত একীভূতকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিটি ব্যাংক পৃথকভাবে বেসরকারি ব্যাংক হিসেবেই পরিচালিত হবে।’

অমানতকারীদের বিষয়ে গভর্নর জানান, দুই লাখ টাকার কম আমানতকারীরা দ্রুত তাদের অর্থ তুলতে পারবেন। অন্যদের অর্থ ফেরতের প্রক্রিয়া পর্যায়ক্রমে নির্ধারণ করা হবে। তিনি সবাইকে আতঙ্কিত হয়ে টাকা তুলে না নিতে আহ্বান জানান।

গভর্নর আরও বলেন, ‘একীভূত ব্যাংকে আমানতের বিপরীতে বাজারদরভিত্তিক সুদহার বজায় থাকবে এবং ব্যাংকের কোনও কর্মচারী চাকরি হারাবেন না।’

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই পাঁচ ব্যাংকের ওপর সরাসরি হস্তক্ষেপ শুরু করেছে এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান