চলতি কর বছরে ২০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল, করদাতাদের ব্যাপক সাড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ নভেম্বর ২০২৫, ১৪:২১আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৪:২১

চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করার পর থেকেই করদাতারা অত্যন্ত ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন। ফলে তিন মাসের মধ্যেই ই-রিটার্ন দাখিলকারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

এনবিআর জানিয়েছে, বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব ব্যক্তিকে এ বছর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও চাইলে ই-রিটার্ন জমা দিতে পারেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যা হলে করদাতারা ১৫ ডিসেম্বরের মধ্যে যৌক্তিক কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে তারা পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত করদাতাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকলেও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ই-মেইল ঠিকানা [email protected] ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে।

করদাতারা কোনও কাগজপত্র আপলোড না করেই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সিস্টেমে এন্ট্রি করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের পরই তারা নিজেই অনলাইনে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও কর সনদ প্রিন্ট করতে পারছেন, যা দেশে-বিদেশে ই-রিটার্নকে জনপ্রিয় করে তুলেছে বলে এনবিআর জানিয়েছে।

ই-রিটার্ন সহজ করতে এ বছরও করদাতা, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ও চার্টার্ড সেক্রেটারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, ই-রিটার্ন সংক্রান্ত যেকোনও সহযোগিতার জন্য ০৯৬৪৩-৭১-৭১-৭১ নম্বরের কল সেন্টার সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি ই-ট্যাক্স সার্ভিস পোর্টালে সমস্যা জানালে তাৎক্ষণিক সমাধান দেওয়া হচ্ছে। সারাদেশের কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্কও কার্যক্রম চালাচ্ছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর সব ব্যক্তি করদাতাকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে।

/জিএম/এম/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের