ডিএসই থেকে রাজস্ব আদায় কমেছে প্রায় আড়াই কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৯:০৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৯:০৩

ডিএসই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে গত মার্চ মাসে ফেব্রুয়ারি মাসের তুলনায় সরকারের রাজস্ব আদায় কমেছে প্রায় আড়াই কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র  তথ্য মতে, গত মার্চ মাসে ডিএসই থেকে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা। আর গত ফেব্রুয়ারি মাসে এর পরিমাণ ছিল ১২ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ১১৬ টাকা। ফলে এক মাসের ব্যবধানে সরকারের রাজস্ব আদায় কমেছে ২ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার ৭৪৪ টাকা।
শেয়ারবাজারের আদায়কৃত রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এগুলো হচ্ছে- ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে সংগৃহীত।
গত মার্চ মাসে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ৬৭৫ টাকা। আর গত ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ৮ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৪৬৮ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায় কমেছে ৬৪ লাখ ৪৮ হাজার ৭৯৩ টাকা।
একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে  রাজস্ব ২ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা। গত ফেব্রুয়ারি মাসে এ পরিমান ছিল ৩ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার টাকা। সুতরাং এ খাতে এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই ২০১৫-১৬ হিসাব বছরের মার্চ মাসে ডিএসই থেকে এই রাজস্ব আদায় হয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী