চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৫) পুঁজিবাজারের তালিকাভুক্ত কেয়া কসমেটিকস কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ১৮ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৪) ইপিএস ছিল ৪২ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১৮ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের গত ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০১ পয়সা।
চলতি অর্থবছরে অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৩ পয়সা, আর গত অর্থবছরের একই সময়ে এনএভি ছিল ১৬ টাকা ৬৭ পয়সা।
/এসএনএইচ/







