বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক

প্রেস রিলিজ
২২ নভেম্বর ২০২৬, ১৯:৫৯ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০:০১

বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে সিটি ব্যাংক। ব্যাংকটি জানিয়েছে, ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তির মূল্যায়ন করা হয়েছিল ২২ কোটি ৮৫ লাখ টাকা। তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৬ কোটি ৬৬ লাখ টাকা। তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে দেওয়া এক প্রতিবাদ ও ব্যাখ্যায় এসব তথ্য জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জার পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলো ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে। কয়েকটি প্রতিষ্ঠানের নামে নেওয়া এসব ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণ অনিয়মিত হওয়ার পর গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও ঋণ পরিশোধ করা হয়নি।

২০২৪ সালে পুনরায় খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ দেওয়া হয় এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেছিলেন। তবে সেই অঙ্গীকারও রক্ষা করেননি।

ব্যাংকটি জানায়, পরবর্তী সময়ে অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির ব্যবস্থা করা হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য নির্ধারণ করা হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা। তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি। এ কারণে কম মূল্যে সম্পত্তি বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে ব্যাংকটি।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তাঁর ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। এ ধরনের উপস্থাপন তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

একইভাবে, একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে যোগ দেওয়া এবং পরে উমরাহ পালনের উদ্দেশ্যে তার পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করাও অনভিপ্রেত ও অন্যায় বলে উল্লেখ করেছে ব্যাংকটি।

সিটি ব্যাংক জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে অভিযোগের অনুসন্ধান শুরু করতে তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়।

প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
টানা ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা জামানত ও কাগজপত্রের জটিলতা
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক
সর্বশেষ খবর
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে
শি’র সঙ্গে বৈঠকের পর চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যা বললেন ট্রাম্প
শি’র সঙ্গে বৈঠকের পর চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যা বললেন ট্রাম্প
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
শেখ হাসিনা ফিরতে পারেন—এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার
শেখ হাসিনা ফিরতে পারেন—এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন