পুঁজিাবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ১৬, সিএসইতে কমেছে ২৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৫:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৫:৪১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন সামান্য বেড়েছে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ২৫ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৫১ কোটি ১০ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩২৭ কোটি টাকা টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে মাত্র ২৪ কোটি ২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩১ কোটি ২৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ৫১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩২১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং ৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৮৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, যমুনা অয়েল, বিএসআরএম লিমিটেড, পাওয়ার গ্রিড, এসিআই, ডোরিন পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, আমান ফিড, লংকা-বাংলা ফিন্যান্স এবং ইউনাইটেড পাওয়ার।
সোমবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৯ কোটি ৮২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে মাত্র ৩৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৫ পয়েন্ট কমে ৮ হাজার ৭৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪০ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২৯৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৯৭০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ২৪ পয়েন্ট কমে ১২ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, যমুনা অয়েল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স এবং মেঘনা পেট্রোলিয়াম।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী