ব্যবসা সহজীকরণের উদ্যোগ চায় বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ২৩:০০আপডেট : ১৩ জুন ২০২১, ২৩:৪৯

তৈরি পোশাক খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণের উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

রবিবার (১৩ জুন) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান।

আলোচনায় বিজিএমইএ সভাপতি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ দেশে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার কথা উল্লেখ করেন। বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণের উদ্যোগ গ্রহণের জন্য বিডার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান তিনি।

এছাড়াও প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে বিদেশি ক্রেতাদের লিয়াজোঁ অফিস যেসব প্রতিবন্ধকতা মোকাবিলা করছে সেগুলো নিয়ে আলোচনা করেন।

এ সময় বিডার নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহসিনা ইয়াসমিন, সাইফুল্লাহ মোকবুল মোর্শেদ এবং অভিজিৎ চৌধুরী।

বিজিএমইএ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী, পরিচালক এনামুল হক খান (বাবলু), পরিচালক আসিফ ইব্রাহীম, আসিফ আশরাফ, আব্দুল্লাহ হিল রাকির, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান ও মিজানুর রহমান।

 

/জিএম/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান