জ্বালানি তেলের দাম কমানোয় অর্থনীতিতে চাপ কমবে: এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৭:০১আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৭:০১

সংকটময় বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয়ের ফলে অর্থনীতির ওপর চাপ কমবে বলে মনে করে এফবিসিসিআই। মঙ্গলবার (৩০ আগস্ট) সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিজেলের আমদানি শুল্ক হ্রাস ও আগাম কর প্রত্যাহারের একদিনের মাথায় ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। জনস্বার্থে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তিনি।
 
এর আগে গত ১৪ আগস্ট জনস্বার্থে শুল্ক-কর প্রত্যাহার করে জ্বালানি তেলের মূল্য পুনরায় সমন্বয়ের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় এফবিসিসিআই। গত ২৮ আগস্ট ডিজেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ও ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। 

এফবিসিসিআই সভাপতি মনে করেন অর্থনীতির ওপর চাপ এড়াতে প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিক নির্দেশনা অনুযায়ী রাজস্ব বোর্ড জ্বালানি তেলের ওপর থেকে শুল্প হ্রাস ও কর প্রত্যাহারের মতো অর্থনীতি বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জ্বালানি তেলের দাম কমায় পণ্য উৎপাদন ও পরিবহন খরচসহ সামগ্রিক ব্যবসার ব্যয় কমবে। কৃষিখাতে সেচও আগের তুলনায় সাশ্রয়ী হবে। এর ফলে সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও সহজ হবে বলে মনে করে এফবিসিসিআই।

জ্বালানি তেলের দাম কমানোর ফলে যে হারে উৎপাদন ও ব্যবসার খরচ কমবে, সে হারে পণ্য ও সেবার দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সভাপতি মো. জসিম উদ্দিন। 

প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্ব ও ব্যবসাবান্ধব নীতি সহায়তার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে এফবিসিসিআই। 

/জিএম/ইউএস/
সম্পর্কিত
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
সর্বশেষ খবর
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার