ঈদের ছুটিতে ৯ দিন ব্যাংক বন্ধ, ২৮-২৯ মার্চ পোশাকশিল্প এলাকায় খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৮:৪৩আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৮:৪৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন দেশের ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও রফতানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯ মার্চ কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদের ছুটিতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকার নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।

ব্যাংক লেনদেনের সময়সূচি

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শাখা খোলা থাকবে, লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

শনিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শাখা খোলা থাকবে, লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দরের পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির সময় (২৮ মার্চ থেকে ৫ এপ্রিল) আমদানি-রফতানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়।

ছুটির দিনে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়ম অনুযায়ী ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/আরকে/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী