বাংলাদেশের পর্যটন খাতে তুর্কি বিনিয়োগের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১০:২৪আপডেট : ০৯ জুলাই ২০২১, ১০:২৪

বাংলাদেশে চলমান বিশ্বমানের ট্যুরিজম পার্ক নির্মাণ প্রকল্প এবং পর্যটন খাতে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে ‘পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে পর্যটন গন্তব্যের ব্যবস্থাপনা ও গুরুত্ব’ শীর্ষক এক প্যানেল আলোচনায় তিনি এমন আহ্বান জানান। বাংলাদেশ কনস্যুলেট, ইউএনডিপি, তুর্কি ট্রাভেল ক্লাব টুরসাব, ক্যানাল ইকোনমি ও টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্ক (এসডিএসএন) তুর্কি-এর যৌথ উদ্যোগে ও সহযোগিতায় আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে মনিরুল ইসলাম বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা ও এর বিকাশে সরকারের গৃহীত নীতি ও পদক্ষেপের চিত্র তুলে ধরেন। 

মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসাল জেনারেল টেকসই পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে, যেমন নবায়নযোগ্য শক্তি, পুনর্ব্যবহারযোগ্য শিল্প এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের অফুরান সুযোগ রয়েছে বলে সকলকে অবহিত করেন।  

অনুষ্ঠানে বক্তারা কোভিড পরবর্তী সময়ে পর্যটন খাতটি অতি দ্রুত ঘুরে দাঁড়াবে এবং পূর্বের অবস্থা ও গতিতে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি